ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফাইনালে বাবাকে না পেয়ে বিমর্ষ জোকোভিচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ২:৫২

করোনাভাইরাসের টিকা না নেওয়ার কারণে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়েছিলেন। এক বছর বাদে রাজসিক প্রত্যাবর্তন হলো। দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। স্টেফানোস সিসিপাসকে সরাসরি সেটে হারালেন ফাইনালে। কিন্তু ট্রফি জেতার পরও বিমর্ষ ছিলেন সার্ব তারকা, কারণ ফাইনালে স্ট্যান্ডে ছিলেন না তার বাবা।

রড লেভার অ্যারেনায় ফাইনাল ম্যাচ জেতার পরপরই আনন্দ অশ্রুতে ভাসেন জোকোভিচ। পরিবার ও দলের সঙ্গে আলিঙ্গন করেন। কিন্তু তাদের মধ্যে ছিলেন না তার বাবা সরদান জোকোভিচ। সম্প্রতি একটি রাশিয়ান পতাকার পাশে তার দাঁড়ানোর ছবি বিতর্ক তুললে সরে দাঁড়ান।

সোমবার সকালে জোকোভিচ বললেন, রোববারের ফাইনালে বাবাকে পাশে না পাওয়া কষ্ট দিয়েছে তাকে। মেলবোর্ন পার্কে মিডিয়ার সঙ্গে এক আলপচারিতায় ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী এই কথা বলেন। জোকোভিচ বললেন, ‘আমি ভেবেছিলাম মিডিয়া ও সবকিছুর প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হবে। কিন্তু তা হয়নি। আমাদের দুজনেরেই মনে হয়েছিল সেখানে তার না থাকা ভালো হবে। এটা আমাকে ও তাকে অনেক কষ্ট দিয়েছে, কারণ এই মুহূর্তগুলো খুব বিশেষ, অনন্য। কে জানে আবার কবে এমন কিছু হবে। তাই এটা তার জন্য সহজ ছিল না।’

ফাইনাল ম্যাচ শেষে পরে বাবার সঙ্গে দেখা করেন জোকোভিচ। তাকে খুব দুঃখী লাগছিল বললেন সার্ব তারকা, ‘তাকে দেখতে ভালো লাগছিল না, যদিও আমাকে জড়িয়ে ধরে তিনি খুশি। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম, সে দুঃখ পেয়েছে। আমি মনে করি, শেষ দিকে, তিনি যা বলেছেন আমাকে, সেটা হলো কোর্টে ভালোবোধ করা গুরুত্বপূর্ণ। আমি ম্যাচ জিতলাম এবং তিনি এখন আমার সঙ্গে।’

শেষটা সুখের হওয়ায় আনন্দিত জোকোভিচ, ‘একদিক থেকে আমিও দুঃখ পেয়েছি, কারণ সে স্ট্যান্ডে ছিল না। কিন্তু সে পুরো টুর্নামেন্টে ছিল, তাই ভালো এটা। শেষ পর্যন্ত আমাদের সুখের সমাপ্তি হলো।’ 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের