তালবাড়িয়া ইউনিয়নে টাকা ছাড়া মেলে না জন্ম নিবন্ধন
টাকা ছাড়া মেলে না জন্ম নিবন্ধন। টাকা দেওয়ার পরও ভোগান্তির শেষ নেই। জন্ম সনদ বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন বাসী। কিন্তু সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা করে তালবাড়ীয়া ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিব মাত্রাতিরিক্ত টাকা আদায় করছেন। তিনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধনে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দাবি করেন তিনি।
জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, সরকার জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন বিনা ফিসে প্রদানের বিধান রেখেছে। শিশুর বয়স ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা নির্ধারণ করেছে। এছাড়া জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের আবেদন ফি ১ শ’ টাকা নির্ধারণ করেছে সরকার ।
জন্ম নিবন্ধন নিতে আসা ইউনিয়নে অনেকেই অভিযোগ, ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিব জন্ম সনদ ডিজিটাল করতে ১ হাজার নিয়ে থাকেন। এছাড়া বয়স সংশোধনে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দাবি করেন। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ওই হিসাব সহকারি এখানে জন্ম সনদ নিয়ে বাণিজ্য শুরু করেছেন। তাই তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত তালবাড়িয়া ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিব বলেন, জন্মনিবন্ধনের যদি সরকার নির্ধারিত ফি ৫০ টাকা। সেখানে ১০০ টাকা নিচ্ছি। ১০০ টাকার ফি ১শ’ ৫০ পঞ্চাশ টাকা বা ২শ’ টাকা নেই। এছাড়া ৪ হাজার ৪হাজার টাকা দাবির বিষয়টি তিনি সত্য নয় বলে জানান।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা নেওয়া অপরাধ। সেখানে সেবা গ্রহীতাদের হয়রানি করা হয় কিনা ? তা খতিয়ে দেখা হবে। এই বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জন্ম সনদে অতিরিক্ত টাকা আদায় করে কেউ পার পাবেন না।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied