মান্দায় দোকান পুড়ে ছাই ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নওগাঁর মান্দায় দূর্বৃত্তর দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পরানপুর ইউপির দক্ষিন পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মুদি দোকানদার মাহতাব উদ্দিন হেলাল দক্ষিন পরানপুর গ্রামের মৃত রওসুন আলীর ছেলে।
জানাগেছে,প্রতিদিনের ন্যায় মুদি দোকানদার হেলাল উদ্দিন দোকান শেষে রাত অনুমানিক ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। এর ঘন্টা খানেক পরে জানতে পারেন, তার মুদি দোকানে আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আসেন।
মুদি দোকানদার মাহতাব উদ্দিন হেলাল জানান,দোকানঘর পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তার দোকানে থাকা মালামাল,নগদ টাকা,মোবাইলের এমবি ও টাকার কার্ড,দোকান বাঁকির খাতা, ১ টি কালার টিভিসহ ১ টি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতির হয়েছে। তিনি জানান, রাতের আধারে শত্রুতা বশত আমার দোকানে আগুন দিয়েছে।
এব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান,ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা করা হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য