ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

অনেক কষ্ট আর ফাইনাল হারের পর ঈশ্বর আমার জন্য বিশ্বকাপ রেখে দিয়েছিলেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১২:৩২

লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন, কারণ ঝকঝকে সোনালি রঙয়ের ট্রফিটা তাকে বেছে নিয়েছিল। আর্জেন্টিনার তারকা সোমবার এক রেডিও সাক্ষাৎকারে এই বিশ্বাসের কথা জানান।

৩৫ বছর বয়সী ফরোয়ার্ড গত মাসের ফাইনালে দুটি গোল ও শুটআউটের লক্ষ্যভেদে দেশকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেন। ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলের পর টাইব্রেকারে জেতেক তারা।

আর্জেন্টাইন আরবানা প্লে রেডিও স্টেশনকে মেসি বললেন, ‘কাপটা আমাকে ডাকছিল, এটা আমাকে বলছিল: আসো, আমাকে জড়িয়ে ধরো। এখন তুমি আমাকে ছুঁতে পারো।’

ট্রফির সামনে কতটা আবেগ কাজ করেছিল মেসির মনে, সেটা প্রকাশ পেলো একটি কথায়, ‘আমি দেখলাম সুন্দর স্টেডিয়ামে এটি জ্বলজ্বল করছে। এটাকে চুমু দিতে আমি কোনো দ্বিধা করিনি।’

২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হার। অবশেষে নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপে উঁচিয়ে ধরলেন বহুল আকাঙ্ক্ষিত ট্রফি। কোপা আমেরিকার ফাইনালে তিনবার হারের পর ২০২১ সালে সিনিয়র পর্যায়ে প্রথম ট্রফি জেতেন মেসি। কিন্তু বিশ্বকাপ ট্রফির স্বাদ ছিল অনন্য, ‘অনেক কষ্টের পর, অনেক ফাইনাল হারের পর ঈশ্বর এটা আমার জন্য রেখে দিয়েছিলেন। আমি জানতাম তিনি এটা আমাকে দেবেন। আমার মধ্যে এই অনুভূতি হতো।’

বিশ্বকাপ জিতে অর্জনের খাতা পরিপূর্ণ করেছেন মেসি। আর কিছুই বাকি নেই তার পাওয়ার, ‘এই তো, আর কিছু বাকি নেই। জাতীয় দল, বার্সেলোনার সঙ্গে আমি সবকিছু অর্জন করেছি, ব্যক্তিগতভাবেও।’  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের