ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ইউরোপে ফিরবেন রোনালদো?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১২:৩৯

আল নাসের কোচ রুডি গার্সিয়ার আশা, সৌদি আরব অধ্যায় শেষ করে ইউরোপে ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। প্রতি বছর ২০ কোটি ডলার পাবেন তিনি, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার বানিয়েছে। 

কয়েকটি সূত্র গত সপ্তাহে ইএসপিএনকে জানায়, আল নাসেরের হর্তাকর্তাদের আশা রোনালদো তার চুক্তির মেয়াদ বাড়িয়ে সৌদি আরবেই অবসর নেবেন। তবে গার্সিয়া বললেন, তার দৃঢ় ধারণা ক্যারিয়ার শেষ করার আগে পর্তুগিজ তারকা ইউরোপে ফিরে যাবেন।

গার্সিয়া বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিবাচক সংযোজনক। সে ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সে। সে আল নাসেরে ক্যারিয়ার শেষ করবে না, ইউরোপে ফিরবে সে।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আল নাসেরের হয়ে তিনটি ম্যাচ খেলেও গোলখরা কাটাতে পারেননি। কদিন আগে আল ইতিহাদের কাছে সেমিফাইনালে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তার দল। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের