রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে আটক ৩৫
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।এরমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ২৬ জন এবং রাজশাহী জেলা পুলিশ ৯ জনকে আটক করেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি ও জেলা পুলিশের পৃথক দু'টি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-৮ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে মোট ১৭.১৫ গ্রাম হেরোইন, ৪০ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুর থানা পুলিশ মোঃ সোহাগ(২৫) কে ৩গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
Link Copied