উইকেট নিয়ে পান্ডিয়ার ক্ষোভের পর বরখাস্ত কিউরেটর
মাত্র ১০০ রানের লক্ষ্য; কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তা পেরোতেই ঘাম ছুটে যায় ভারতের। জয়ের বন্দরে যখন নোঙর ফেলে তখন হাতে ছিল কেবল এক বল।
ম্যাচ শেষে লক্ষ্ণৌ এর একানা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে কঠোর সমালোচনা করেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর দুইদিনের ভেতরই বরখাস্তের শিকার হলেন একানার কিউরেটর।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘খারাপ উইকেট তৈরি করার জন্য উইকেট প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। তার বদলে গোয়ালিয়র থেকে সঞ্জীব আগারওয়ালকে নিয়ে আসা হয়েছে। এক মাসের ভেতর বিষয়গুলো উইকেটগুলো বদলে ফেলব আমরা। ’
‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের প্রতিটি সেন্টার উইকেটেই প্রচুর ঘরোয়া ক্রিকেট হয়েছে এবং কিউরেটরের উচিত আন্তর্জাতিক ম্যাচের জন্য একটি বা দুইটি উইকেট আলাদাভাবে রাখা। অতিরিক্ত ব্যবহার ও বাজে আবহাওয়ার কারণে ফ্রেশ উইকেট তৈরির জন্য পর্যাপ্ত সময় ছিল না। ’
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর পান্ডিয়া বলেছিলেন, ‘এই রকম উইকেট আমাদের কাছে একটা ধাক্কা। আমাদের আরও ভাল উইকেট রয়েছে। খেলা যাতে ভাল উইকেটে হয়, তা নিশ্চিত করতে হবে। এই রকম উইকেটে ১২০ রান তুললেই জেতা সম্ভব। ’
এদিকে, আগামীকাল আহমেদাবাদে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের লড়াইয়ে নামবে ভারত ও নিউজিল্যান্ড।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!