ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকার হোটেল


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ৪:২৮
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য চালু হয়েছে ১০ টাকার হোটেল। ব্যতিক্রমী এ হোটেলে মাত্র ১০ টাকার বিনিময়ে ডিম খিচুড়ি বা মুরগি খিচুড়ি বা মুরগি ভাত খেতে পারছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা। টাঙ্গাইলের বোয়ালীতে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক যোগানের জন্য প্রতিষ্ঠিত ক্যাফে ৭১ রেস্টুরেন্টে এই ১০ টাকার হোটেল চালু করা হয়েছে।
১০ টাকায় পেট পুরে খেয়ে খুশি নিন্ম আয়ের মানুষেরা। হোটেলে খেতে আসা দিনমুজুর হাবিবুল্লাহ জানান, বাইরে এ খাবার খেতে ৫০-১০০ টাকা লাগত আর এখানে মাত্র ১০ টাকায় খেতে পারছি। খাবার খাওয়ার পর তৃপ্তির ঢেকুর তুলে 
রিকশাচালক রাসেল মিয়া বলেন, দামি হেটেলে বসে ভালমন্দ খাওয়ার ভাগ্য হয় না। আজ এখানে খেয়ে খুব ভাল লাগছে।
১০ টাকার হোটেলের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, আর্থিক সংকটে সুবিধাবঞ্চিত মানুষেরা রেস্টুরেন্টে বসে খেতে পারেন না বা লজ্জায় যান না। তাদের জন্যই আমাদের এ উদ্যোগ। ভর্তুকি দিয়ে নামমাত্র মূল্যে আমরা খাবারের ব্যবস্থা করেছি। সমাজের বিত্তবান মানুষেরা সহযোগিতার হাত বাড়ালে নিয়মিতই এমন আয়োজন করবো। আপাতত সপ্তাহে একদিন এই হোটেল চালু থাকবে। ১০ টাকার হোটেলে বিনামূল্যে কাজ করছেন আবইয়াজ সাইফ,আহসান খান মিলন, রাইয়ান, রাদিত আহম্মেদসহ ৭ জন স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী রাদিত আহম্মেদ বলেন, এ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে এবং নিজ হাতে খাবার সরবরাহ করে আমি খুবই আনন্দিত। হোটেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবইয়াজ সাইফ বলেন, নিজেরাই রান্না করে আমরা খাবার প্রস্তুত করেছি। আপাতত তিনটি মেন্যু থাকলেও ভবিষ্যতে আরো আইটেম যুক্ত করা হবে। শতাধিক নির্বাচিত নিন্ম আয়ের মানুষদের এ হোটেলে খাবার ব্যবস্থা থাকছে। হোটেলের তত্ত্বাবধায়ক এনামুল হাসান জানান, সারাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ হোটেল চালুর পরিকল্পনা রয়েছে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন