শাহজাদপুরে গলা কাটা লাশ উদ্ধার হত্যা না আত্নহত্যা এ নিয়ে এলাকা চাঞ্চল্লের সৃষ্টি
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের আইগবাড়ি পাড়কোলা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র সাইদুল ইসলাম লেদু (৫৫) প্রাবাসির গলাকাটা লাশ (৩১ জানুয়ারি) মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়, নিহত সাইদুল ইসলাম লেদু দীর্ঘ ৩০ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন, করোনাকালীন সময়ে তিনি দেশে ফিরে আসেন। তারপরে আর সৌদিতে যাননি, ব্যক্তিগত জীবনে সাইদুল ইসলাম লেদু অবিবাহিত ছিলেন এবং দেশে ফিরে তিনি তার মৃত ভাই শহিদুল ইসলামের বাড়িতেই বসবাস করতেন। ঘটনার দিন সকালে ভাতিজি সাথী পারভীন পাশের রুমে আল্লাহ্ আকবার ধ্বনিশুনে এগিয়ে গিয়ে দেখেন তার চাচা চাকু দিয়ে গলাকেটে ফেলেছেন তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশি আত্নীয় স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়েগেলে সেখান থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন