ঠাকুরগাঁওয়ে কুড়ালের কোপে ধান ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কুড়ালের কোপে মুনসুর আলী নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত- মুনসুর আলীর বাড়ি দিনাজপুর জেলার বিরোল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গণনপুর গ্রামে।
স্থানী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ধান ব্যবসায়ী মুনসুর আলী কাঁঠালডাঙ্গী বাজারে আসেন। সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় উপজেলার ঢাকদহ গোপালপুর গ্রামের তসির উদ্দীনের ছেলে খালেক (৪২) কুড়াল দিয়ে তার মাথায় কোপ দিলে ঘটনাস্থলে মুনসুর আলীর মৃত্যু হয়। খালেক মানসিক রোগী বলেও জানা যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খালেক নামে একজনকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied