ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় দিন-দুপুরে ব্যবসায়ীকে মারধোর করে টাকা পয়সা কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ১১:৩৭

রাজধানীর ডেমরা ঠুলঠুলিয়া এলাকায় দিনদুপুরে কাপড়ের ব্যবসায়ীকে মারধর করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম  আব্দুল বারেক খান (৬০)। তিনি ডেমরা থানা  ঠুলঠুলিয়া এলাকার বাসিন্দা পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী।

এ ঘটনায় অভিযুক্তরা হলো- স্থানীয় ঠুলঠুলিয়া এলাকার মৃত আব্দুল বাতেনের  ছেলে জায়েদুল হক (৪৮) ও জায়েদুল হক এর স্ত্রী মোসাঃ পারভীন (৩৮)। এরা দুইজন অপর দুই সহযোগীকে নিয়ে ব্যবসায়ী আব্দুল বারেক কে মারধর করে পরনের শার্টের পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। 

ব্যবসায়ী আব্দুল বারেক খান অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের সাথে তার জমি জমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে অভিযুক্ত ব্যক্তিরা ২৫ জানুয়ারি বুধবার দুপুরে ডেমরা খলাপাড়া এলাকা থেকে কাপড় বিক্রি করে বাসায় যাওয়ার পথে ঠুলঠুলিয়া পুরাতন মসজিদের সামনে পৌছামাত্র তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত ব্যক্তিরা এলোপাথাড়ি মারধর করে নীলা ফোলা জখম করে।


আব্দুল বারেক আরো বলেন, এ সময় আমি  পড়ে গেলে আমারশার্টের বুক পকেটে থাকা নগদ ২৫ হাজার  টাকা কেড়ে নেয়। এ সময়  আমার  চিৎকারে  আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আমার ছেলে এসে চিকিৎসার জন্য আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার এস.আই  রাজিউর রহমান দৈনিক সকালের সময় কে বলেন,ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায়  আসামি জায়েদুল হক(৪৮) কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন