ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় ৩জন নিহত


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ১১:৪১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় কাজলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর উত্তর সুর এলাকায় ঘটনাটি ঘটে।এ ঘটনায় শিশুসহ আরো দুই নারী গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দূর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের (উত্তর উত্তরসুর) পপি বেগম(২৫), লিমন মিয়া(৭), চকগাঁও গ্রামের মিলন বেগম(৪০)। নিহত কাজলী বেগম উত্তরসুর গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অকিল বলেন, বাড়িতে আসা মেহমানকে গাড়িতে তুলে দিতে রাস্তার পাশে দাড়িয়েছিলেন তারা। রাস্তার শ্রীমঙ্গল এর দিক থেকে দ্রুত গতিতে আসছিলো একটি ট্রাক, আর ভুনবীর চৌমুহনার দিকে থেকে আসছি একটি মোটরসাইকেল, ট্রাক চালক মোটরসাইকেলকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ রাস্তার একপাশে দাঁড়ানো লোকজনকে চাপা দিয়ে অন্যপাশের রাস্তার পাশে ড্রেনে ঢুকে পড়ে আটকে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান কাজলী বেগম। বাকীরা আহত হয়ে পড়ে থাকেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

নিহতের স্বজন আল ইব্রাহিম বলেন, আহত তিনজনের মধ্যে পপি বেগম ও লিমন মিয়া নিহত কাজলীর মেয়ে ও নাতি আর মিলন বেগম তাদের আত্মীয়, তিনি তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাকে গাড়িতে তুলে দিতেই এই ঘটনার শিকার হন। আহত পপি বেগম ও লিমন বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ মিলন বেগম মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা যৌথভাবে কাজ করছে।

সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ রাকিব বিন ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ট্রাকের চালক পলাতক রয়েছেন। আমরা ট্রাকটি জব্দ করেছি।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী