ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

'লিটনের হাত ফাটেনি শুধু ব্যথা রয়েছে'


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ১২:৬

মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে চার হাঁকানোর পরেই বলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল লিটন দাসকে। খুলনার পেসার শফিকুল ইসলামের করা বল লিটনের হাতে এসে আঘাত হানে। এরপর মাঠের মধ্যেই খানিকক্ষণ তাকে সেবা দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে মাঠ ছাড়েন তারকা এই ওপেনার। 

লিটনের এভাবে মাঠ ছাড়ার পর দর্শক থেকে শুরু করে সকলের মনে বড় ইনজুরির শঙ্কা উঁকি দিচ্ছিল। তবে সেসব শঙ্কা স্রেফ উড়িয়ে দিয়েছেন দলটির অধিনায়ক ইমরুল কায়েস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুমিল্লার এই অধিনায়ক আশ্বস্ত করেছেন বড় কোনো কিছু ঘটেনি লিটনের, তবে হাতে ব্যথা রয়েছে এখনো।  

লিটনকে নিয়ে ইমরুল কায়েস বলেন, 'লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে।'

জনসন চার্লসের সেঞ্চুরিতে কুমিল্লা শেষ পর্যন্ত ২১১ রান টপকে জয় ছিনিয়ে নেয়। তবে শুরুতে লিটনের ইনজুরির পর কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিল কুমিল্লা, এমনটাই জানিয়েছেন ইমরুল। তিনি বলেছেন, ‘খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা হারবো না। কিন্তু লিটন যখন ইনজুরিতে পড়ে, তখন আমরা কিছুটা চিন্তিত হয়ে গিয়েছিলাম।'

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের