মান্দায় মাদরাসা সুপারের ৩৬ লাখ টাকার নিয়োগ বাণিজ্য
নওগাঁর মান্দায় মাদরাসা সুপার সোহরাব হোসেনের বিরুদ্ধে ৩৬ লাখ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৮ জানুয়ারী)আয়া ও নৈশপ্রহরী পদে এই নিয়োগ বাণিজ্যে করেন তিনি । সোহরাব হোসেন উপজেলার কোঁচড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট পদে দায়িত্বে আছেন।
এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। স্থানীয়দের অভিযোগ, নৈশপ্রহরী পদে উক্ত মাদরাসার দাতা সদস্য রহিম উদ্দিনের ছেলে আলম সরদারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭ লাখ ২৯ হাজার টাকা হাতিয়ে নেন । কিন্তু ওই পদে তাকে চাকরি না দিয়ে ১৭ লাখ টাকা নিয়ে মাহাতাব হোসাইন নামে এক ব্যক্তিকে চাকরি দিয়েছেন। এছাড়াও আয়া পদে এক মহিলাকে নিয়োগ দিয়ে তিনি ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
জানাগেছে,এরকম নিয়োগ বানিজ্য ও অনিয়মের কারণে ভুক্তভোগী ও এলাকাবাসীরা,তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতের অভিযোগ এনে সোমবার সকালে মাদরাসা মাঠে অবস্থান নেয়।এক পার্যায়ে মাদরাসা সুপারকে জুতাপিটা করে লাঞ্ছিত করেন স্থানীয় এক মহিলা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে রবিবার বিকেলে উক্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চাকরিপ্রার্থী আলম সরদার, তোতা মিয়া, রুবেল হোসেন, রিয়াজ উদ্দিন, শাহাদত হোসেন, দুলাল সরদার, আবদুল মজিদ, নুরজাহান বেগম প্রমূখ।
নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন বলেন, আমি কিছু ক্ষণ আগে নাচোল এসেছি, বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রার্থী আলম সরদারের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে