ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১-২-২০২৩ রাত ৯:১২

রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস ও কোনাপাড়া বাগিচা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রসাশন। বুধবার ১ ফেব্রুয়ারী এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ৫ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার  পাশাপাশি দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলি এলাকাধীন যাত্রাবাড়ী  এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলি শবনম। তিতাসের পক্ষে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম দৈনিক সকালের সময় কে বলেন, ৫ জন আবাসিক সংযোগের গ্রাহক  বাণিজ্যিক ভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন । তারা প্রত্যেকেই শিল্প কারখানা ও প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে।খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ থেকে ব্যবহৃত বানিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

যাত্রাবাড়ি কোনাপাড়া বাগিচা এলাকায় হাজী আব্দুল লতিফের মালিকানাধীন  আল মদিনা নামে একটি বেকারিতে ১ লক্ষ টাকা ও আবাসিক বাড়ির মালিক কে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভাঙ্গা প্রেস এলাকায় মোঃ হারুন এর মালিকানাধীন  আই আর রাবার লি: কে নগদ ৪০ হাজার টাকা, মৃধা বাড়ি কাজীর গাঁও এলাকায় জাহাঙ্গীর আলমের  নিউ বসুন্ধরা মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা,সামাদনগর নাসির উদ্দিন সরদার রোডের আলমগীর হোসেন ২১৩/৬০ নং হোল্ডিংয়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ এ সকল হোল্ডিং/ প্রতিষ্ঠানের ব্যাবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধভাবে আবাসিক সংযোগ নিয়ে বানিজ্যিক সংযোগ ব্যবহারকারীদের ৩০০ ফুট পাইপ,এবং ৫ টি গ্যাসের রাইজার জব্দ করা হয়। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন