মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়াইলে হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজের ২০২৩ সালে ভর্তি হওয়া নবাগত এইচ.এস.সি শিক্ষার্থীদের সংবর্ধনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১ফেব্রুয়ারী সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।এতেে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোঃ আব্দুল রাকিব ভূইয়া।অনুষ্ঠানে সভাপপতিত্ব করেন মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার।এ সময় ভর্তি হওয়া নবাগত এইচ.এস.সি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল রাকিব ভূইয়া বলেন,আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ ও নৈতিকতাবোধ শিক্ষা অর্জন করব এটা হউক শপথ,নতুন ক্যাম্পাস,নতুন বছর নবাগত শিক্ষার্থীদের মঙ্গল বয়ে আনুক।আজকের বদলে যাওয়া পৃথিবীতে আমরা কোন ধরনের শিক্ষা অর্জন করব সে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। তোমাদের সফলতাই আমাদের কাম্য। তিনি আরো বলেন, তোমরা শিক্ষার্থীরা তরুন, শিক্ষার্থীদের চৌকস, মেধাবী ও সূর্যের মতো আলোকিত হতে হবে।
যাত্রাবাড়ি আশেপাশের এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কলেজটি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণ পাড়ায় অবস্থিত একটি উচ্চ শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রাকিব ভূঁইয়া বাবু একজন দক্ষ সংগঠক তার বিচক্ষণ নেতৃত্বে প্রতিষ্ঠানটি সুশিক্ষার আলোয় উদ্ভাসিত হয়েছে। কলেজটি ১৯৯৪ সালে মাতুয়াইল এর সম্ভ্রান্ত পরিবারের বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী প্রয়াত আব্দুল বাতেন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয় তার পিতা মৃত হাজী আব্দুল লতিফ ভুঁইয়ার নাম অনুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ। ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস সহ ১০ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে ।
এমএসএম / এমএসএম
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Link Copied