ধামইরহাটে একই দিনে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু
নওগাঁর ধামইরহাটে একই দিনে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার ৩টি স্থানে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকউমর দক্ষিণপাড়া গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৬০) বাড়ির উত্তর মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া একই সময় ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আলতাদীঘি গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০) তার নিজ জমিতে কৃষিকাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (১৩) মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কারণে মারা যায়। রাসেল মাহমুদ ও বৃষ্টি খাতুনকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মমিন বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমএসএম / জামান
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি