ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান ড. মিলকী


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:১৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। এ নিয়ে তিনি তৃতীয় বারের মত বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। বুধবার (১ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানা যায়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান শিক্ষা ছুটিতে যাবেন বিধায় উক্ত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী'কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হল।
 
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, বিভাগীয় প্রধান হিসেবে আমার প্রথম লক্ষ্য হবে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা। অতীতের মতো শিক্ষার্থীদের সকল বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভাগ পরিচালনা করা।
 
তিনি আরোও বলেন, সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সঙ্গে যেন আমাদের গ্রাজুয়েটরা প্রতিযোগিতায় এগিয়ে থাকে সেভাবে তাদের গড়ে তোলবো। এজন্য শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণাকর্ম পরিচালনা, সেমিনার-ওয়েবিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ উন্মুক্ত করতে চাই। সর্বোপরি, মাননীয় উপাচার্য স্যারের দিকনির্দেশনা ও সকলের সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সহযাত্রী হতে চাই।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী