ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জেলা পরিষদ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২১ বিকাল ৭:৫৬

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নূরুল হুদা মুকুটের রোগমুক্তি কামনায় মৎস্যজীবী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন বাবুর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. আব্দুল কাদির চৌধুরী জিলান, জেলা কৃষক লীগ নেতা তারেক মিয়া, পৌর মৎস্যজীবী লীগরে আহ্বায়ক সুনু মিয়া, সদস্য রহিম আলম রানা, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম, ও সদর উপজেলা মৎস্যজীবী লীগ এবং পৌর মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম। এ সময় সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল এবং সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বলের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান