ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সামাজিক সচেতনতা-ই কুতথ্য রোধে'র প্রধান হাতিয়ার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:৪২

সামাজিক সচেতনতা আর তথ্য যাচাইয়ের সঠিক পদ্ধতি-ই পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য রোধ করতে। এমনটি-ই জানা গেছে রাজশাহীতে সুশাসনের প্রচারের জন্য ডিজিটাল অপতৎপরতা মোকাবেলায় কর্মশালা ও প্রচারনায়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  রাজশাহী নগরীর কাজীহাটা এনজিও ফোরাম সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট'র (আইইডি) সহযোগিতায় এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং জনউদ্যোগের অংশগ্রহনে এ কর্মশালা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। 

জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ'র সভাপতিত্বে ও "কুতথ্য থামাও এখনই" আন্দোলনের সিয়াম সারোয়ার জামিল'র তত্বাবধানেক কর্মশালায় "সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য থামাও, জীবন বাঁচাও দেশ বাঁচাও" স্লোগানকে সামনে রেখে তারা বলেন, আধুনিক সমাজে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সম্পর্ক ও তথ্য বিনিময়ের নতুন দরজা খুলে দিয়েছে। ষোল কোটি মানুষের সাড়ে এগারো কোটির মুঠোফোনেই ইন্টারনেট। যার মধ্যে প্রায় পাঁচ কোটি মানুষই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, টিটটক, ইউটিউব ব্যবহারকারী। নতুন এই ভার্চুয়াল যুগের সাথে খাপ খাওয়াতে মনোজগতের পরিবর্তন ও সক্ষমতা জরুরি। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের এই দেশে বিভিন্ন জাতি-গোষ্ঠী-ধর্ম-বর্ণ-স্তর-লিঙ্গের মানুষ মিলেমিশে বাস করে। এই বৈচিত্র্য সমাজের সম্পদ ও ঐতিহ্য। কিন্তু অনেক সময় নিয়ম না মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, কুতথ্য, ভুলতথ্য, কূটতথ্য, মিথ্যা সংবাদ ছড়িয়ে সমাজে সম্প্রীতি নষ্ট ও অস্থিতিশীল করার চেষ্টা করা হয়।ফলে বিভিন্ন স্থানে অযাচিত বিরোধ, দ্বন্দ্ব, সংঘাত ও হতাহতের ঘটনা ঘটছে। বাড়ছে অবিশ্বাস, অসহিষ্ণুতা, অসন্তোষ, নিরাপত্তাহীনতা। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়া জরুরি।  সমাজে চিরায়ত সম্প্রীতি রক্ষার দায়িত্ব সম্পর্কে সকলের জানাবোঝা প্রয়োজন। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সুশাসন, সমমর্যাদা ও অধিকার রক্ষায় সচেতন ও দায়িত্বশীল হয়ে সবাইকে কুতথ্য প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

এসময় রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, শিক্ষক নেতা অধ্যক্ষ রাজকুমার সরকার, আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, নারী নেত্রী সেলিনা বানু, সাংস্কৃতিক কর্মী সন্তোষ কুমার, তরুণ ধর সহ সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ