ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার পলাতক আসামি ২৪ ঘন্টার মধ্যে র‌্যাবের হাতে আটক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২-২-২০২৩ বিকাল ৫:৩৪

সিরাজগঞ্জে গরু চুরিতে বাধা দেয়ায় পিকআপ চাপায় গৃহবধূকে হত্যার ঘটনায় আন্ত জেলা ডাকাত দলের ৪ পলাতক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১২'র সদস্যরা। 

বুধবার দিবাগত রাতে সিরাজগঞ্জ এবং টাংগাইলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ সদর থানা এলাকার মৃত আবুল (চাঁন মিয়া) এর ছেলে লতিফ হোসেন (৪৫),রায়গঞ্জ থানার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল শেখ (৩৫), বগুড়া শাহজাহানপুর থানার চন্ডীবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আঃ ছালাম (৩৮), টাংগাইল ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৩৪), কে আটক করা হয়েছে।

উক্ত আসামীর বিরুদ্ধে চুরি এবং ডাকাতির সাথে সম্পৃক্ততা থাকায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।বৃহস্পতিবার বেলা ১১ দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সিরাজগঞ্জ র‍্যাব-১২,  অধিনায়ক পিপিএম মোঃ মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ,গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে গরু চুরি করে পিকআপ নিয়ে পালিয়ে যাচ্ছিল চোরের দল। টের পেয়ে বাড়ির গৃহকত্রী ও তার ছেলে পিকআপের সামনে দাঁড়ায়। তাদের চাপা দিয়ে পালিয়ে যায় চোরেরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহকত্রী সেলিনা খাতুনের (৪৫) এবং গুরুতর আহত হন তার ছেলে জুবায়ের (২২)।

এদিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে পিকআপ ও চুরি করা গরু রেখেই পালিয়ে যায় চোরের দল।নিহত সেলিনা খাতুন ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী। আহত জুবায়ের তাদের ছেলে।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা