ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হলেন ডা. দিলীপ রায়


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২০-৭-২০২১ রাত ১২:২৪
ডা. দিলীপ রায়কে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এর আগে চারবার তিনি এই পদে ছিলেন। সফলভাবে দায়িত্ব পালন করায় তাকে পঞ্চমবারের মতো হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান করা হলো। 
 
ডা. দিলীপ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে অবস্থিত 'ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল'-এর প্রতিষ্ঠাতা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ)-এর সহ-সভাপতি। তিনি ঢাকার বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপেরও সাধারণ সম্পাদক। 
 
এ ব্যাপারে ডা. দিলীপ রায় বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পঞ্চমবারের মতো বাংলাদেশ হোমিওপ্যাথি  বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত  করায় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা, সফল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূরসহ সকল হোমিও সমাজের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের দোয়া ও ভালবাসায় হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করে যেতে চাই।
 
ডা. দিলীপ রায়কে পঞ্চমবারের মতো বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন