প্রাধ্যক্ষ তুলে দেওয়ার পর ছাত্রকে হল থেকে নামিয়ে দিলেন ছাত্রলীগ নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) একজন ছাত্রকে প্রাধ্যক্ষ হলে তুলে দেওয়ার পর ছাত্রলীগ নেতা ঐ শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দেন। আজ বৃহস্পতিবার সকালে শহীদ শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে। পরে, ভূক্তভোগী বিছানাপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। ভূক্তভোগী শিক্ষার্থীর নাম জাকির হোসেন। তিনি উর্দু বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। জাকির শহীদ শামসুজ্জোহা হলের ১৩৫ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থী শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম।
ভূক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের প্রাধ্যক্ষ জাকিরকে ১৩৫ নাম্বার কক্ষে তুলে দেন। এরপর অভিযুক্ত ছাত্রলীগ নেতা তাকে ৩১ জানুয়ারি হল থেকে নামিয়ে দেন। গতকালও একই ঘটনা ঘটে।আজ(বৃহস্পতিবার) আবার হল প্রাধ্যক্ষ তাকে হলে তুলে দিলে, অভিযুক্ত নেতা তাকে আবার হল থেকে নামিয়ে দেন। পরে, জাকির তার বিছানাপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শুয়ে পড়েন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রাধ্যক্ষ তাকে হলে তুলে দেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মমিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করা হয়েছে। ভূক্তভোগী জাকির হোসেন বলেন, গত কয়েকদিন ধরে আমি মানসিক চাপে আছি। আমার কাছে বৈধ সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে বারবার নামিয়ে দেওয়া হচ্ছে। এতে আমার পড়াশোনা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, ঘটনা ঘটার সময় আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম। আমি তাকে অপেক্ষা করতে বলি। কিন্তু আমার আসতে দেরি হওয়ায়, সে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এরপর আমি প্রশাসনের সহযোগিতায় তাকে একই সিটে তুলে দেয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ