কক্সবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই
কক্সবাজার শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ চত্বর মোড়ে অভিযান চালিয়ে ৭ হাজার ৬শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার ১ ফেব্রয়ারী দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন, চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মৃত শাহেদ আলীর ছেলে মোঃ শওকত হোসেন (২৭) ও কক্সবাজার টেকনাফ মিঠাপানির ছড়া ২নং ওয়ার্ড উত্তর লম্বরী এলাকার নুরুল হকের ছেলে মোঃ ইসমাইল (২৮)।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কক্সবাজার সদর পাসপোর্ট অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা মাঠ চত্বর মোড়ে অভিযান পরিচালনা করে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় বলে স্বীকার করে। অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচার চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এবং উক্ত বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান