ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ বালুু উত্তোলনের নেতৃত্বে ইউপি মেম্বার শাহজাহান গাজী


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৩ বিকাল ৫:৪

পটুয়াখালীর বাউফলে চরাঞ্চল, খাল, পুকুর ও ডোবা থেকে বোমা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের একটি সিন্ডিকেট গড়ে তোলার নেতৃত্বে ইউপি মেম্বার মো. শাহজাহান গাজী। তিনি উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার। ওই সিন্ডিকেটে রয়েছেন মেম্বারের দুই ভাই ও ভাইপো রাব্বী গাজী। অবৈধ বালুর ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন মেম্বার পরিবার। 

স্থানীয় সূত্র জানায়, ইউপি মেম্বার মো. শাহজাহান গাজী ও তাঁর ভাই মো. কাশেম গাজী, মো. আফজাল গাজী ও ভাইপো রাব্বী গাজীসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ কেশবপুরের মমিনপুর এলাকায় অবৈধ বালুর ব্যবসা করছেন। মমিনপুরের চর, খাল, পুকুর ও ডোবা থেকে নিষিদ্ধ বোমা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন এই সিন্ডিকেট। ওই বালু স্থানীয় বসতবাড়ি নির্মাণ, নিচু জমি ভরাট ও রাস্তা নির্মাণ কাজে চড়া দামে বিক্রি করেন। অবৈধ বালু বিক্রি করে রাতারাতি কোটিপতি বনে চলে গেছেন মেম্বার পরিবার। মমিনপুর ও বরিশালে তাদের রয়েছে আলিশান বাড়ি। এছাড়াও বরিশাল ও এলাকায় গড়ে তুলেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।  
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) কেশবপুরের উত্তর মমিনপুর চরে গিয়ে দেখা যায়, স্থানীয় ভাবে তৈরি ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে চর কেটে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনকৃত বালু পাইপের মাধ্যমে পাশের একটি ভবন নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। এদিকে চর কেটে বালু উত্তোলন করায় উত্তর মমিনপুরের চরে ভাঙন শুরু হয়েছে। 

অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারন করতে গেলে ইউপি সদস্য শাহজাহান গাজীর ভাই আফজাল গাজী ও ভাইপো রাব্বী সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, ভিডিও করে কি হবে? অবৈধ বালু উত্তোলনের বিষয় অস্বীকার করেন ইউপি সদস্য শাহজাহান গাজী। তিনি বলেন, আমি এর সাথে জড়িত না। আমার ভাই কাশেম গাজী বালুর ব্যবসা করেন। আমি নিষেধ করলেও শোনে না। প্রশাসনকে জানিয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ভাইয়ের বিরুদ্ধে কিভাবে বলে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, ওই ড্রেজারতো আরও একবার ভেঙ্গেছিলাম। আমি ব্যবস্থা নিচ্ছি।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা