ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আল নাসরের জার্সিতে রোনালদোর প্রথম গোল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১১:২২

অপেক্ষার হলো অবসান। অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে গোলের দেখা পেয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও রোনালদোর গোলের দিনেও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে আল নাসর।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগে যোগ করা সময়ে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি করেন রোনালদো।

ম্যাচের ১২ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান তেইয়োর গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ ফতেহ। ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা নাসরকে সমতায় ফেরান।

খেলার ৫৮তম মিনিটে সোফিয়ানের গোলে এগিয়ে যায় স্বাগতিক ফতেহ। এরপর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে রোনালদোর সফল স্পট কিকে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

চলতি মৌসুমে লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয় গোল করলেন রোনালদো। প্রথমটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের