হরিরামপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাইস্কুলে ক্রিকেট উৎসব
"এসো মিলি বন্ধুত্বের টানে, রাজ্জাক স্কুল প্রাঙ্গণে" স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাইস্কুলে ক্রিকেট উৎসব-২০২৩ (মওসুম-৩) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "ফর্মার স্টুডেন্টস এসোসিয়েশন" এর আয়োজনে শুক্রবার (৩ফেব্রুয়ারী) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রিকেট উৎসব বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলমমেলায় পরিণত হয়।
সকাল পৌনে ৮টায় ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল আজহার।
খেলায় ২০০০ সালের ব্যাচ থেকে ২০২২ ব্যাচের মধ্যে ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে খেলোয়াড় ছিলেন ছয়জন করে। ফাইনাল খেলায় ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের দল "বিবর্ণ ২০২০" কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের দল "স্বপ্নচারী ২০১৭"।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানসহ দিনের বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. ওসমান আলী মিয়া, সহকারী শিক্ষক অজিত চক্রবর্তী, বিমল সরকার,সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির, ক্রিকেট সংগঠক তানভীর রাজিব, প্রণয় ঘোষ রনি প্রমুখ।
উল্লেখ্য, সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান পরিবেশন করেন ক্লিক ব্যান্ডের নাইম আসলাম, গানের দল 'মনের মানুষ' সারোয়ার অ্যান্ড ফ্রেন্ডসের দৌলতপুরের সিরাজ বাবু, গৃহত্যাগী মামুন চৌধুরী,অমিত হাসানসহ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ।
প্রীতি / প্রীতি
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার
১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা
রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য
কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪