ওমরাহ করতে গেলেন সাকিব
বিপিএলে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বরে। বরিশালের পরবর্তী দুই মাচ আগামী ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। এরই মধ্যে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
মিরপুরে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জেতার পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।
দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় বিমানবন্দরে লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরবে যাওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।
এদিকে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!