ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যমুনায় ধরা পড়ল ৫৫ কেজি ওজনের বাঘাইড়, ৭৫ হাজার টাকায় বিক্রি!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ৪:৪২

শুকনো মৌসুমে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সে বাঘাইড়টি ৭৫ হাজার টাকা বিক্রি করা হয়। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই বাঘাইড় মাছটি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়। পরে বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম-দর করে। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন। প্রথমে এ বাঘাইড় মাছটি জেলে বাজারে তোলেন সুনীল নামের ওই জেলে। পরে সে বাঘাইড় মাছটি গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার নামে মাছটি ক্রয় করে এবং পরে বাবলু হাওলাদার সে মাছটি বিক্রি করে ৭৫ হাজার টাকা।

এছাড়াও আরও ছোট-বড় বেশ কয়েকটি বাঘাইড় মাছও বাজারে তোলা হয়। স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে জানান, এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো দেখেনি। যমুনা নদীতে সুনীল নামে জেলের জালে ধরা পড়ে। পরে গোবিন্দাসী বাজারে তোলা হলে বাঘাইড়টি মাছটি এক নজর দেখতে অসংখ্য লোকজন ভিড় করে ও মাছটি অনেকে ক্রেতা দাম কষাকষির একপর্যায়ে ৭৫ হাজার টাকা বিক্রি হয়।

জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরে পড়ে। এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো জালে ধরে পড়েনি। এ প্রথম জালে আটকে পড়ে বাঘাইড় মাছটি। 

এ বিষয়ে বাঘাইড় মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখি বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হল। এসময় অনেকেই মাছটি দাম-দাম করছিল। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেই।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত