ধাক্কা দিলেই আ’লীগকে ক্ষমতাচ্যুত করা যায় না-সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি
আওয়ামীলীগ এমন একটি সংগঠন যার গ্রামে প্রতেকটা বাড়িতে বাড়িতে আওয়ামীলীগ সংগঠন আছে। এই সংগঠনকে ইচ্ছা করলেই ধাক্কা দিলেই ক্ষমতাচ্যুত করা যায় না। যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করবেন এই আশা গুরেবালি বলে এমন মন্তব্য করেছেন সাবেক চীফ হুইপ ও সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশেকে বিশ্ব দরবারে উন্নয়ন রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। আগামী নির্বাচনে আবারও জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন। শনিবার (৪ জানুয়ারি) বাউফলের কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ওই কর্মী সমাবেশে কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও নউপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, বাংলাদেশ আওয়ামীলীগ আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য রায়হান সাকিব, বিমান বাহিনীর ঊইং কমান্ডার (অব) খ.ম মশিউর রহমান লাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, কাছিপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রফিকুল হাসান সওদাগর প্রমূখ।
ওই কর্মী সমাবেশে কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৪হাজার নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মী সমাবেশ রূপ নেয় জনসমাবেশে।
প্রীতি / প্রীতি
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার