ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মেসির গোলে পিএসজির জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ১১:১৩

ইনজুরির কারণে মাঠের বাইরে কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও সের্হিও রামোস। কার্ড নিষেধাজ্ঞায় একই পরিস্থিতি মাঝমাঠের অন্যতম ভরসা মার্কো ভেরাত্ত। দলের সেরা তারকাদের ছাড়া জিততে তাই বেশ কষ্টই হলো পিএসজির। লিগ ওয়ানে তুলুসকে ২-১ গোলে হারায়। শুরুতে পিছিয়ে পড়লেও লিওনেল মেসির জাদুকরী এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে টেবিল টপাররা।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১২ মিনিটে বড় এক ধাক্কা খায় পিএসজি। থাই ইনজুরিতে পড়ে চোখের জলে মাঠ ছাড়েন রেনেতো সানচেজ। আগামী সপ্তাহে এমবাপ্পের মতো চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার খেলাও এখন অনিশ্চয়তার মুখে। সানচেজ চলে যাওয়ার  আট মিনিটের মাথায় গোল হজম করে বসে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে তুলুসকে এগিয়ে দেন ফন দেন বুমেন।

৩৩ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন মার্কিনিওস। কিন্তু বলে মাথাই ছোঁয়াতে পারেননি পিএসজি অধিনায়ক। আশরাফ হাকিমি অবশ্য কোনো ভুল করেননি। পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে বাকানো শটে পিএসজিকে সমতায় ফেরান এই ডিফেন্ডার।

বিরতির পর এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তারই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক গোল করেন মেসি। পরে দুই দলেই আক্রমণে উঠার সুযোগ পায়। কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় বর্তমান চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে মজবুত করেছে শীর্ষস্থান।

ম্যাচ শেষে মেসিকে নিয়ে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেন, ‘লিওনেল (মেসি) ছিল আমাদের ইঞ্জিন, সে গোল করেছে এবং সুযোগ তৈরি করেছে। সুযোগ তৈরির করার জন্য তাকে আরও স্বাধীনতা দিতে তার সতীর্থদের ডিফেন্সিভলি আরও জোর দেওয়া প্রয়োজন। ’

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের