ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

লিভারপুলকে হারিয়ে ১১ ম্যাচ পর উলভারহ্যাম্পটনের জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ১১:৩২

শুরুর ১২ মিনিটে দুই গোল হজম করে দিশেহারা লিভারপুল পেল না ঘুরে দাঁড়ানোর পথ। দ্বিতীয়ার্ধে আরও এক গোল খেয়ে ছিটকে পড়ল ম্যাচ থেকে। দারুণ জয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙার উচ্ছ্বাসে মাতল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

নিজেদের মাঠে শনিবার (০৪ ফেবুয়ারি) ৩-০ গোলে জিতেছে উলভারহ্যাম্পটন। লিভারপুলের বিপক্ষে লিগে আগের ১১ ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল তারা। এই হারে লিগ টেবিলে সেরা চারে থাকার পথটা আরও কঠিন হয়ে গেল লিভারপুলের। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে উলভারহ্যাম্পটন। 

শুরু থেকে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণ কাঁপাতে থাকে উলভারহ্যাম্পটন। উলভস সমর্থকরা আনন্দে মেতে ওঠার উপলক্ষ পেয়ে যায় পঞ্চম মিনিটে। আত্মঘাতী গোল করে লিভারপুল। দ্বাদশ মিনিটে আবারও গোল হজম করে বসে লিগে ধুঁকতে থাকা লিভারপুল। ৭১তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রুবেন নেভেস। ম্যাচের ভাগ্যও লেখা হয়ে যায় অনেকটাই। 

হারের পাশাপাশি আরেক হতাশাও সঙ্গী হলো লিভারপুলের। ২০১২ সালে কেনি ডালগ্লিস কোচ থাকাকালীন লিগে সবশেষ টানা তিন অ্যাওয়ে ম্যাচ হেরেছিল তারা। আবারও সেই তেতো অভিজ্ঞতা হলো ক্লপের।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের