ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রীর শারীরিক নির্যাতনের মামলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ১২:১৫

ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে তার স্ত্রী শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন বলে মুম্বাই পুলিশ জানিয়েছে। রোববার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন। 

ঘটনা শুক্রবারের। অভিযোগে বলা হয়, বান্দ্রায় নিজ বাড়িতে মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর ও গালিগালাজ করেন কাম্বলি। রান্নার কড়াইয়ের একটি হাতল ছুড়ে মারলে মাথায় লেগে আহত হন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আন্দ্রে। বান্দ্রা পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শুক্রবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে ঘটনা ঘটে। এফআইআর অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, কাম্বলি মাতাল হয়ে ঘরে ফিরে তার স্ত্রীকে গালিগালাজ শুরু করেন। তাদের ১২ বছর বয়সী ছেলে ওই সময় ঘরে ছিল। সে ঝগড়া থামানোর চেষ্টা করেছিল। এরপরই কাম্বলি রান্নাঘরে ছুটে যান এবং ফ্রাইং প্যানের ভাঙা হাতল ছুড়ে মারেন।

কাম্বলির আহত স্ত্রী ভাভা হাসপাতালে যান চিকিৎসা নিতে। পরে তার অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ শুক্রবার ইন্ডিয়ান পেনাল কোড সেকশনের ৩২৪ ও ৫৪০ ধারা অনুযায়ী এফআইআর নথিভুক্ত করে। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’