তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলিমুজ্জামানের কর্মদক্ষতায় মুগ্ধ এলাকাবাসী
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালার পুলিশ ফাঁড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছেন ফাঁড়ির ইনচার্জ আলিমুজ্জামান। তেকালা পুলিশ ফাঁড়িতে যোগদান করার পরে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড কমে গেছে।শান্তিপূর্ণ ভাবে জনসাধারণ চলাচল করতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আলিমুজ্জামান।তার অক্লান্ত পরিশ্রমের ফলে পুলিশ ফাঁড়ির প্রতি জনগণের আস্থা বেড়েছে।
বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন তেকালার সকল শ্রেণির মানুষ। তাদের এ সফলতাকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের জনসাধারণ।পাল্টে গেছে অপরাধ প্রবণতা। অপরাধীদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।
স্থানীয় জনসাধারণ বলছেন তেকালাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রয়েছে তেকালা ফাঁড়ির পুলিশের। বিশেষ করে ফাঁড়ির ইনচার্জ আলিমুজ্জামানের যোগদানের পর অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ মিলেছে,কমেছে ফাঁড়িতে দালালদের দৌরাত্ম্য। তেকালাবাসীর দীর্ঘদিনের দাবি ফাঁড়িতে দালাল ও তদবিরমুক্ত করার বিষয়ে কঠোর সাহসী ভূমিকা পালন করে ফাঁড়িকে দালাল মুক্ত করেছেন।
তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলিমুজ্জামানের কাছে গেলে মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধান করার চেষ্টা করেন।আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দক্ষতার সাথে মোকাবেলা করে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার