মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নতুন বোর্ড গঠন
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সমিতি বোর্ডের ৪০তম বোর্ড বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশনে আরইবি’র প্রতিনিধিদের পরিচালনায় ৭টি উপজেলার নির্বাচিত পরিচালকদের ভোটে একবছর মেয়াদি নতুন বোর্ড গঠন করা হয়। এতে বর্তমান সভাপতি মো.আব্দুর রহিম (শ্রীমঙ্গল)কে পুনরায় সভাপতি, মো. আজিজুর রহমান (বড়লেখা)কে সহ-সভাপতি, জায়েদা বেগম তরফদার (রাজনগর)কে সচিব ও দ্বীপশিখা ধর (শ্রীমঙ্গল, মনোনীত মহিলা প্রতিনিধি)কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। এর আগে শ্রীমঙ্গলস্থ সদরদপ্তরে প্রথম অধিবেশন শ্রীমঙ্গল এলাকা পরিচালক বর্তমান সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলার গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক এ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাকারিয়া। এ ছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সুধীবৃন্দগণ উপস্থিত ছিলেন। এছাড়া বর্তমান সভাপতি মোঃ আব্দুর রহিম জানান, মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির সকল গ্রাহক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত