ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৬-২-২০২৩ বিকাল ৫:০

ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃৃক আয়োজিত ও জেলার সকল ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় সারা দিন ব্যাপি কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার (০৬ফেব্রুয়ারি) জেলা শহরের ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের মাঠচত্তরে বেলুন উড়িয়ে দিনব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মনিরা বেগম। 
মেলায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড এর সহকারি ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান ও সভা সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, শিক্ষা শাখা, এপিএ সেল ও এসডিজি) এস, এম, নুরুন্নবী।
এ মেলায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহ: সোনালী ব্যাংক লি.,বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক লি. ডাচবাংলা ব্যাংক লি.,পুবালী ব্যাংক লি. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. অগ্রণী ব্যাংক লিমিটেড সহ মোট ২৮টি ব্যাংক অংশগ্রহণ করেন।এ দিন কৃষি ঋণ বিতরণ করা হয় ২৪৩ জন কৃষকের মাঝে, কৃষি ব্যাংক,জনতা ব্যাংকসহ ২৮টি ব্যাংক মোট  কোটি ৫০লক্ষ ১৩হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস,স্থানীয় সরকার এর উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান,সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল, অমিত কুমার বর্মন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীবসহ আরও অনেকেই।

এমএসএম / এমএসএম

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ