ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আরো ২৭০ রোহিঙ্গাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৪৮
বান্দরবান নাইক্ষ্যংছড়ি তমব্রু কোনারপাড়া ক্যাম্প থেকে দ্বিতীয় ধাপে আরো ৫৩ পরিবারের ২৭০জন রোহিঙ্গাকে ট্রানজিট পয়েন্টে স্থানান্তর করা হয়েছে।
 
সোমবার ৬ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত তাদের কক্সবাজার উখিয়া কুতুপালং এলাকার জাতিসংঘ শরণার্থী সংস্থার ট্রানজিট পয়েন্টে নিয়ে যাওয়া হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।
 
তিনি জানান, সোমবার সকাল ৯টা থেকে তুমব্রুতে শূণ্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যাচাই বাছাই শেষে দ্বিতীয় দফায় ৫৩ পরিবারের ২৭০ জনের একটি দল কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আনা হয়েছে। এর আগে গত রবিবার প্রথম দিনে ১৮৪ জনকে ক্যাম্পে পাঠানো হয়। বাকীদের পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।
 
তথ্য মতে, গত ১৮ জানুয়ারি মিয়ানমার বাংলাদেশের শূণ্যরেখা কোনারপাড়ায় রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন সময় ক্যাম্পে আগুন দেয় দুর্বত্তরা। এতে শূণ্যরেখার ক্যাম্প পুড়ে রোহিঙ্গারা পালিয়ে ঘুমধুম তুমব্রু এলাকায় আশ্রয় নেয়। রবিবার প্রথম দিনে ১৮৪ জনকে ক্যাম্পে পাঠানো হয়। এ নিয়ে দুই দিনে ৪৫৪ জন রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ