ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পলাশবাড়ীতে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৫৪
 প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গাইবান্ধার পলাশবাড়ীতে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয় চত্ত্বরে ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান মুরাদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে প্রধান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.হারুনর রশিদ ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, মো.আল এমরান খন্দকার ও উপজেলা শিক্ষা অফিসার মোছা. নাজমা খাতুন।
 
অন্যান্যদের মধ্যে উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর মো.রবিউল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান মন্ডল দোলন, সহকারি শিক্ষক সাইফুন্নাহার বিনা, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, মাহাবুবুন্নাহার বেগম, অভিভাবক রোকশানা বেগম, ফেরদৌসী আকতার ও এমরান কাজী প্রমুখ বক্তব্য রাখেন।
 
সমাবেশটির সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার।
 
বক্তারা বলেন, প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্বকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা-মা’র ভুমিকা অপরিসীম। দায়িত্বশীল অভিভাবক মা-বাবা জোরালো প্রচেষ্টায় তাঁদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিতসহ একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন।
 
বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার্থী ছেলে-মেয়েদের বিদ্যালয়মূখী করণ ছাড়াও লেখাপড়ায় যত্নশীল-মনোযোগী করে তুলতে বাবা-মা’র দায়িত্বশীল ভুমিকা পালন অপরিহার্য।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার