ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আইপিএলের সেই ম্যাচের কথা স্মরণ করলেন গেইল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১২:২৯

এখন আর আইপিএলে খেলেন না ক্রিস গেইল। তবে তার কীর্তি এখনও কেউ ভাঙতে পারেনি। এত দিন পরে আবার তার সেই ১৭৫ রানের ইনিংসের প্রসঙ্গ তুললেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার নিজের সেই ইনিংসকে তুলনা করলেন উসাইন বোল্টের ১০০ মিটারের বিশ্বরেকর্ডের সঙ্গে। আরও জানালেন, সেই ইতিহাসের অংশ হতে পেরে তিনি গর্বিত।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন গেইলকে খুনে মেজাজে পাওয়া গিয়েছিল। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩০ বলে নিজের শতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৬৬ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। আইপিএলের ইতিহাসে এখনও সেই রান কেউ টপকাতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটেও এক ইনিংসে এত রান আর কারওর নেই। গেল সে দিন ১৩টি চার এবং ১৭টি ছয় মেরেছিলেন। তিলকারত্নে দিলশানের সঙ্গে প্রথম উইকেটেই তুলেছিলেন ১৬৭ রান।

২০১৩-র সেই ইনিংসের পর কেটে গিয়েছে দশ বছর। সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পাকে একটি অ্যাপে দেওয়া সাক্ষাৎকারে গেল বলেছেন, “ওটা একটা বিশেষ দিন। শুধু আমার নয়, সমর্থকদের জন্যেও। ওই দিনটার সম্পর্কে এখনও কত কাহিনি শুনতে পারি। মনে হয় বিশ্ব যেন থেমে গিয়েছিল। উসাইন বোল্ট যেবার ১০০ মিটারে বিশ্বরেকর্ড করেছিল এবং বাকি বিশ্ব থমকে গিয়েছিল, এটাও ঠিক সে রকমই। আমি এই ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত। ১০০ রান করেছিলাম ৩০ বলে।”

প্রীতি / প্রীতি

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ