রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ৪
রাজশাহীতে সিপিএসসি, র্যাব-৫ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খানসামার চক মিয়াপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ৪০ কেজি গাঁজা সহ দামকুড়া থানার হরিপুরের মৃত মুকুল হোসেনের ছেলে মোঃ নাইমুল ইসলাম (২৭), মতিহার থানার নতুন বুধপাড়ার আব্দুর রহমানের ছেলে মোঃ রাশিদুল হক (২৫), দামকুড়া থানার ফেতরাপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৫) এবং কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়ার আনারুল ইসলামের ছেলে মোঃ রনি খান (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা ৬টি মোবাইল, ১২টি সীমকার্ড, ১টি ইজিবাইকও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নগরীর রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ইজিবাইকের মধ্যে ২ জন এবং মোটরসাইকেলসহ ২জনকে ঘটনাস্থলেই আটক করে। তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশ-পাশের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য অবস্থান করছিল এবং ইতোপূর্বে আরো কয়েক বার বিভিন্নভাবে গোপনে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছিল বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার