ফের আদালত বর্জনের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের
ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আবারো আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেয়।
আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের এই কর্মসূচি চলবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঞা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত থাকা সব আইনজীবীর মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের অপসারণ এবং আদালতের নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে আদালত বর্জন করে আসছিলেন জেলা বারের আইনজীবীরা।
একপর্যায়ে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নেওয়া শুরু করেন আইনজীবীরা। আজ ৭ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে বিশেষ সাধারণ সভা করে সব আদালত বর্জনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ