যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হয়েছে।
যাত্রাবাড়ী ও ডেমরায় তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রসাশনের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। । ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ৮ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় পাশা পাশি ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলি এলাকাধীন যাত্রাবাড়ী ডেমরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মোস্তফা। তিতাসের পক্ষে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।
এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম দৈনিক সকালের সময় কে বলেন, ৬ জন ব্যাক্তি অবৈধভাবে তিতাসের আবাসিক সংযোগ এনে ব্যাবহার করছিলেন ২জন ব্যাবসা প্রতিস্টানে অবৈধ ভাবে বাণিজ্যিক গ্যাস সংযোগ এনে ব্যবহার করে আসছিলেন ।
তারা প্রত্যেকেই শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহার করে আসছিলেন ।খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যাবহার করায় নগদ অর্থ জরিমানা আদায় করা হয়।
যাত্রাবাড়ি কোনাপাড়া কাঠেরপুল এলাকায় একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহার করায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ডেমরা হাজী বাদশা মিয়া রোড এলাকার আল্লাহর দান হোটেল এন্ড রেষ্টুরেন্টে অবৈধ ভাবে ব্যাবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মালিককে নগদ ৬০ হাজার টাকা জড়িমানা করা হয়।
এ ছারাও কোনাপাড়া,আল-আমিন রোড,ডগাইড় এলাকাসহ আশে পাশের ৬টি আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ ভাবে আবাসিক গ্যাস সংযোগ ও বানিজ্যিক ব্যবহারকারীদের ৪০০ ফুট পাইপ,এবং ৮ টি গ্যাসের রাইজার জব্দ করা হয়।
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন