বাসযাত্রী প্রসূতি মাকে জরুরি সেবা দিলেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিমুদ্দিন মজুমদার
স্বামী শশুরের অত্যাচারে ঈদের আগের দিন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি ফেরার পথে বাসেই সন্তান জন্ম দিলেন এক মা। প্রসব বেদনা উঠলে বাসচালক পুলিশের জরুরি সেবা ৯৯৯-তে কল দিলে ওই বাসটি ভুলতা পুলিশ ফাঁড়ি এরিয়ায় হওয়ায় ফাঁড়ির ইনচার্জ ত্বরিত সেবাদান করেন। স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজের জরুরি ইউনিটে মা ও মেয়েকে ভর্তি করান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলায় ভুলতা ফ্লাইওভার এলাকায়৷
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিমউদ্দীন মজুমদার বলেন, ৯৯৯-তে একটি বার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় সঙ্গীয় ফোর্স সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উত্তম কুমারকে সঙ্গে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল মোড়ে নাটোর থেকে আসা ঢাকাগামী আরপি পরিবহনের (নাটোর-ব ১১-০০৪৯) প্রসূতি যাত্রীকে উদ্ধার করি এবং দ্রুত অসুস্থ মা ও সন্তানকে পুলিশ ভ্যানে করে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করাই। পরে মা ও সন্তান সুস্থ হলে তার পরিবারকে ফোনে খবর দেই। পরে ওই যাত্রীর মায়ের কাছে বুঝিয়ে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন, ওই যাত্রীর নাম ফাতেমা খাতুন (২২)। তিনি নাটোর জেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা শাহীন মিয়ার স্ত্রী পরিচয় দেন। এ সময় তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। তাদের পরিবারে আরো একটি ২ বছরের সন্তান রয়েছে।
চিকিৎসাধীন থাকাবস্থায় ফাতেমা খাতুনের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার স্বামী ও শ্বশুরের অত্যাচারে নাটোর থেকে নিজ পিত্রালয় ডেমরায় ফেরার পথে প্রসব ব্যথা ওঠে। এমন জরুরি অবস্থায় তার পাশে কেউ ছিল না। তার স্বামী রাজধানীর সানারপাড় এলাকায় মালেক স্বর্ণকারের বাসায় ভাড়া থাকে। স্বামী দিনমজুর। বাসচালক নাইম মিয়া পুলিশকে জানালে তারা আমাকে চিকিৎসা দেয়। আমার সন্তানকেও নিরাপদে রেখে আমার মায়ের কাছে বুঝিয়ে দিয়েছে। আমি পুলিশের আন্তরিক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করছি৷
ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লিডার রাকিব হাসান বলেন, ঘটনাস্থলে প্রসব ব্যথা উঠলে ওই নারীর সাথে কেউ ছিল না। বাসের ড্রাইভার নাইম ৯৯৯-এ কল দেয়। তখন ৯৯৯ থেকে ভুলতা ফাঁড়ির ইনচার্জকে জানায়। তিনি জরুরি ওই মাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। এ সময় স্বেচ্ছাসেবক হিসেবে ওই মায়ের সেবা দিতে আমিও যুক্ত হই। খুবই অসুস্থ ছিলেন তিনি। এমনকি ওই যাত্রীর হাসপাতালের যাবতীয় খরচ বহন করেছেন তিনি।
এমএসএম / জামান
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
Link Copied