নাসিরের কণ্ঠে আক্ষেপ
চলমান বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাসির হোসেন। ১২ ম্যাচে ১২০ স্ট্রাইক রেটে ৪৫-এর বেশি গড়ে রান করেছেন ৩৬৬। বল হাতে ১৬ উইকেট নিয়ে রয়েছেন সবার শীর্ষে। তবে এরপরও খুশি নন ঢাকা ডমিনেটরসের এই অধিনায়ক। কেননা ১২ ম্যাচ খেলে তার দল ঢাকা জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে।
মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষের ম্যাচেও হেরেছে নাসিরের দল। তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। যে সিদ্ধান্তই নিই না কেন দলের ভালোর জন্য নেওয়ার চেষ্টা করি। অনেক সময় ভুল হয়, কিন্তু আমি আমার জায়গা থেকে টিমের ভালো হয় এমন সিদ্ধান্ত নিতে একশ ভাগ চেষ্টা করি।’
নাসির যোগ করেন, ‘ক্যাপ্টেন্সি নিয়ে আপনি তখনই তৃপ্ত হবেন যখন আপনার দল ভালো রেজাল্ট করবে। তো আমার দল ভালো রেজাল্ট করতে পারেনি, এদিক থেকে আমি অখুশি। আমার দল যদি সেমিফাইনাল-ফাইনাল খেলত, তাহলে বলতাম আমি হ্যাপি। দলকে আমি সেমিফাইনাল-ফাইনালে নিতে পেরেছি। কিন্তু যেহেতু আমরা কোয়ালিফাই করতে পারিনি তাই আমি খুশি নই।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!