ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে সিরাজকান্দি দাখিল মাদরাসায় তৃতীয়বারের মতো সভাপতি মোমেন সরকার


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ২:৩০

টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি দাখিল মাদরাসার শিক্ষার্থীদের পড়াশোনা ও মাদরাসার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় তৃতীয়য়বারের মতো আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ আব্দুল মোমেন সরকার। তিনি নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিকরাইলের সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের ছোট ভাই।
 
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদ্য সভাপতি নির্বাচিত মুহাম্মদ আব্দুল মোমেন সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মাদরাসার গঠনতন্ত্রের প্রক্রিয়া ও মাদরাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যেদের ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার আনোয়ার পারভেজ মোমেন সরকারকে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত ঘোষণা করেন। 
 
সভাপতি মোমেন সরকার বলেন, ‘বিগত দিনে দায়িত্বে থেকে শিক্ষার্থীদের পড়াশোনা ও মাদরাসার উন্নয়নে কাজ করেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে তৃতীয়বারের মতো আবারও সভাপতি নির্বাচিত করেছে মাদরাসার অভিভাবক সদস্যরা। তৃতীয়বারের মতো সভাপতি করায় মাদরসার অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত