ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিদারুণ কষ্টে পরিবার

ধামইরহাটে চোরাকারবারি আজিজুল-সাহারবের খপ্পরে পড়ে ভারতে আটক দুলু


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-৭-২০২১ বিকাল ৬:৫২

নওগাঁর ধামইরহাটে গরু চোরাকারবারি আজিজুল ও সাহারবের খপ্পরে পড়ে ভারতে আটক হয়েছে গরুর রাখাল উত্তর চৌঘাট জগন্নাথপুর গ্রামের আজহারের ছেলে ফারুক হোসেন ওরফে দুুলু। ফলে নিদারুণ কষ্টে ওই পরিবারের দিন কাটছে এখন চোখের জলে।

আলমপুর ইউনিয়নের জগন্নাথপুর মৌজার উত্তর চৌঘাট গ্রামের দুলুর স্ত্রী রীমা খাতুন ও মা ফাইমা খাতুন দাবী করেন, গত শনিবার রাতে একই গ্রামের ভারতীয় চোরাই গরু ব্যাবসায়ী আইজুল পিতা লালমনা ও সাহারব পিতা আ. ছালাম টাকার লোভ দেখিয়ে চুপ করে চোরাই পথে গরু বাংলাদেশে পার করতে দুলুকে নিয়ে যায়। ওই রাতেই গরুসহ ভারতীয় বিএসএফ দুলুকে আটক করে এবং ব্যাপকভাবে শারিরীক নির্যাতন করে। চোরাকারবারি আজিজুল ও সাহারবের নিকট দুলুর মা ফাইমা খাতুন খোঁজ করতে গেলে তারা দুলুর খবর জানাতে অস্বীকার করে।

পরিবারের একমাত্র উপার্জনকারী দুলু ভারতে আটক হওয়ায় চোখের জলে অতিকষ্টে মানবেতর জীবন যাপন করছেন দুলু মা ও স্ত্রী সন্তান। দেড় বছরের শিশু সন্তান ও স্ত্রীর আহাজারিতে ভারি হচ্ছে আকাশ-বাতাস। স্মাগলিংয়ের টাকার গরমে চোরাকারবারি আজিজুলের রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি ও একাধিক স্ত্রী। চোরা কারবারিদের শাস্তির দাবি করেন এবং দুলুকে ফেরত চান তার পরিবারের সদস্যরা। 

শিমুলতলী বিজিবি ক্যাম্পের প্রধান জানান, আমদের টহল দিন-রাত অব্যাহত আছে। চোরাকারবারিদের ধরতে আমরা এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে জানতে পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি,জি ও উপ-অধিনায়ক এএসএম রবিউল হাসানকে ফোন করা হলে তারা রিসিভ করেননি। 

জামান / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু