ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৪৯


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৪:৩২
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে ৪৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ২৪ জন এবং রাজশাহী জেলা পুলিশ ২৫ জনকে আটক করেছে।
 
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি ও জেলা পুলিশের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ৫ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।  মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৭.৩৫ গ্রাম হেরোইন, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
 
রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ আবুল হোসেন লেবু(৩৫) কে ৩০গ্রাম হেরোইন ও আক্কাস আলী(৪৩) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ মোঃ লিটন ওরফে ডাগা(২৮) ও মাসুদ সরদার(২৮) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ রাশেদুল রবি(২৫) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আব্দুল করিম সুইট(৩৪) কে ২বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাঘা থানা পুলিশ রতন আলী(৩৯) কে ১টি গাঁজার গাছসহ আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম