রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এতে পাশের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ কম পেয়েছেন ১০ হাজার ৯৪৫ জন শির্ক্ষাথী।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ২০২২ সালে এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। ২০২১ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৭ শতাংশ। একই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ১ লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে এবং ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২০১টি কেন্দ্রে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied