ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্যসামগ্রী প্রদান


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২০-৭-২০২১ রাত ১০:১৪
নিয়াজ মহম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে চলমান করোনা ভাইরাস সংক্রমণের ফলে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের উদ্দেশ্য বক্তৃতা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএএইচ মাহবুব, বিশিষ্ট নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, কমরেড নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া। 
 
পরিবারপ্রতি ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি মসুর ডাল, সেমাই, সুজি, চিনি, গুঁড় দুধ ও দুটি সাবান।
 
মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা