ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার অভিযানে অংশ নেবে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী দল


সোহরাওয়ার্দী photo সোহরাওয়ার্দী
প্রকাশিত: ৮-২-২০২৩ বিকাল ৫:৫৫


তুরস্কের ভয়াবহ ভূমিকম্প দুর্যোগে বাংলাদেশ থেকে উদ্ধার কাজে সহযোগিতার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- এর উদ্ধারকারী দল প্রেরন উপলক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। বুধবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কনফারেন্স লাউঞ্জে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বিএসপি
( বার) এনবিসি,পিএসসি,জিএম,ফিল।

গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার কর্তৃক আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে।এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা প্রদান করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করেছেন।
প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, তুরস্কের ভূমিকম্পে উদ্ধারকারী হিসেবে যে দল প্রস্তুত করা হয়েছে এদের মধ্যে একজন উপ-পরিচালক, দুইজন সহকারী পরিচালক,একজন উপ-সহকারী পরিচালক, একজন সিনিয়র স্টেশন অফিসার,একজন লিডার এবং বাকি ৬ জন ফায়ার ফাইটার। মোট ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী যাচ্ছেন এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করতে।

 এছাড়াও আটত্রিশ জন সেনাবাহিনীর সদস্য ১০ জন ডাক্তার এই উদ্ধারকারী দলের সাথে তুরস্কে যাচ্ছেন। বাংলাদেশ থেকে মোট ৬০ সদস্যের এই উদ্ধারকারী দলটি আজ  বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট সি-১৩০ চড়ে  রাত ১০ টা নাগাদ তুরস্কর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা হবে।
এই উদ্ধারকারী দলের সাথে লাইট ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। বিশেষ করে হাইড্রোলিক মেশিন, কংক্রিট কাটার মেশিন, ড্রিল, কাটার, ফ্যানস সহ হালকা যন্ত্রপাতি নিয়ে সুসজ্জিত এ দলটি উদ্ধার অভিযানের অংশ নেবে।উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপ ( আইএনএসএআরএজি)-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।

এমএসএম / এমএসএম

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম